পাকিস্তান ভারতের ‘অহংকার’ ভেঙে দিয়েছে: শাহবাজ শরীফ।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ মন্তব্য করেছেন, পাকিস্তান ভারতের আঞ্চলিক পরাশক্তি হওয়ার মিথ্যা ধারণা ভেঙে দিয়েছে। কারণ, ভারত সামরিক সরঞ্জামের জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছিল।কামরায় পাকিস্তান বিমান বাহিনীর (পিএএফ) একটি অপারেশনাল ঘাঁটি পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই মন্তব্য করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ, পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার, সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির এবং নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ।শাহবাজ শরিফ সেখানে পৌঁছালে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দু তাকে স্বাগত জানান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, সফরকালে প্রধানমন্ত্রীকে বিমান বাহিনীর অপারেশনাল প্রস্তুতি ও যুদ্ধ-ক্ষমতা সম্পর্কে বিস্তারিত জানানো হয়।শাহবাজ শরিফ সামনের সারির সদস্য যেমন পাইলট, প্রকৌশলী ও কারিগরি কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাদের পেশাদারিত্ব, দক্ষতা এবং জাতীয় প্রতিরক্ষার প্রতি অটুট নিষ্ঠার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শাহবাজ শরিফ বলেন, অযৌক্তিক আগ্রাসনের মুখে পাকিস্তানের সশস্ত্র বাহিনী যে সংযম, কৌশলগত দূরদর্শিতা এবং অপারেশনাল দক্ষতা দেখিয়েছে, তা অতুলনীয়। তিনি আরও বলেন, তাদের দ্রুত ও যথাযথ প্রতিক্রিয়া শুধু হুমকি মোকাবিলাই করেনি, বরং শত্রু বাহিনীর সামরিক অবকাঠামোতে একটি কঠোর আঘাত হেনেছে। যা পাকিস্তানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার দৃঢ় সংকল্পকে প্রমাণ করে।

সূত্র: জিও নিউজ