২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
সাম্প্রতিক খবর

হাসিনা সুস্থ আছেন’ প্রমাণ করতে ব্যর্থ হয়ে সেই অডিও সরিয়ে নিল আ.লীগ।

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ২০ ঘন্টা আগে

আন্তর্জাতিক ডেস্ক:

‘ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুর গুঞ্জনকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছে। এরই মধ্যে তার সুস্থতার প্রমাণ দিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে একটি অডিও প্রকাশ করা হয়। তবে ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট জানিয়েছে, প্রচারিত অডিওটি প্রায় এক বছর আগের।শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ ‘Bangladesh Awami League’-এ ‘হাসিনা সুস্থ আছেন’ এমন বার্তা দিয়ে একটি অডিও প্রকাশ করা হয়। কিন্তু দ্য ডিসেন্টের অনুসন্ধানে অডিওটি পুরোনো বলে প্রমাণিত হওয়ার পর আওয়ামী লীগের পেজ থেকে সেটি সরিয়ে ফেলা হয়।

শনিবার পেজটিতে গিয়ে অডিওটির আর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন শেখ হাসিনা। সম্প্রতি তার দেশে ফেরার কথিত ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের দাবি ছড়িয়ে পড়ে। তবে শেখ হাসিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পায়নি প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটির অনুসন্ধানে আরও উঠে এসেছে, শেখ হাসিনার সুস্থতার প্রমাণ হিসেবে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে যে অডিওটি প্রচার করা হয়েছিল, সেটি অন্তত এক বছর আগে থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে।