ভেনেজুয়েলার তেল আসলে যুক্তরাষ্ট্রের সম্পদ—হোয়াইট হাউসের দাবি

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৭ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

হোয়াইট হাউসের ডেপুটি চিফ অব স্টাফ স্টিফেন মিলার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে দাবি করেছেন, ভেনেজুয়েলার তেল প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্রের সম্পদ। তিনি ভেনেজুয়েলার তেলখাত জাতীয়করণকে সরাসরি ‘চুরি’ হিসেবে উল্লেখ করেন।

যদিও আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশের ভূখণ্ডে থাকা প্রাকৃতিক সম্পদ সেই দেশের মালিকানাধীন বলে বিবেচিত হয়, তবে ট্রাম্প প্রশাসন এই অবস্থানের সঙ্গে একমত নয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভেনেজুয়েলার তেলকে ‘চুরি করা সম্পদ’ আখ্যা দিয়ে দেশটির তেলবাহী ট্যাংকারের ওপর অবরোধ আরোপের ঘোষণা দিয়েছেন।

বিশ্লেষকদের ধারণা, মাদুরো সরকারকে চাপে রাখা এবং ক্ষমতাচ্যুত করার লক্ষ্যেই ট্রাম্প প্রশাসন ক্রমশ কঠোর নীতি গ্রহণ করছে, যা দুই দেশের মধ্যে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা বাড়িয়ে তুলছে।