আন্তর্জাতিক ডেস্ক:
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) পূর্ব ঘোষিত বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে ধরপাকড় শুরু করেছে ভারতের রাজধানী নয়াদিল্লির পুলিশ। ইতোমধ্যে ভারতীয় ইউটিউবার ও ইনফ্লুয়েন্সার ধ্রুব রাঠিসহ অন্তত ১ হাজার জনকে আটক করা হয়েছে।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আজ শনিবার সকাল ১০ টার দিকে নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিল সিজেপি। সেই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা ছিল ধ্রুব রাঠির। শনিবার ভোরে তাকে রাজধানী সংলগ্ন শহর গুরুগ্রাম থেকে আটক করেছে পুলিশ।জানা যায় দিল্লিতে সরকার বিরোধী বিক্ষোভের প্রস্তুতি নেওয়ার আগেই পুলিশের রাতভর বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা করা হয় এবং কোথাও নেওয়া হয়েছে এ বিষয়ে কোনো তথ্য এখনও পাওয়া যায়নি।
