২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
সাম্প্রতিক খবর

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা।

লেখক: ডেস্ক রিপোর্টার
প্রকাশ: ১৭ minutes ago

খেলাধুলা ডেস্ক:

লিটন দাসকে অধিনায়ক করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এতে বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, মোসাদ্দেক হোসেন সৈকত ও সৌম্য সরকার; দলে ফিরেছেন জাকের আলী, খালেদ আহমেদ, ইয়াসির রাব্বি ও নাইম শেখ।আগামী ১ ডিসেম্বর ইস্ট লন্ডনে অনুষ্ঠিত হবে সিরিজের ১ম ম্যাচ। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৪ ডিসেম্বর (গকেবেরহা) ও ৭ ডিসেম্বরে (কেপটাউন)।

সবগুলো খেলাই হবে দিবারাত্রির। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ম্যাচগুলো।বাংলাদেশ দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরীফুল ইসলাম।

/এমএইচআর