মেহেরপুরের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সের পাশে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের মুর্যাল ভেঙে ফেলেছে একদল ছাত্র জনতা।
বৃহস্পতিবার গভীর রাতে তারা স্মৃতি কমপ্লেক্সে প্রবেশ করে মুর্যালটি ভাঙচুর করে এবং প্রায় দুই কিলোমিটার দূরে কেদারগঞ্জ বাজারের প্রধান সড়কের মাঝখানে ফেলে রেখে যায়। এছাড়াও, মুজিবনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দেয়ালে থাকা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতেও ভাঙচুর চালানো হয়।
এ বিষয়ে মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান নিশ্চিত করে জানান যে, পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
