বিশেষ প্রতিবেদন:
তুর্কিরা তাদের সন্তানদের সিংহের পরিবর্তে নেকড়েদের সাথে তুলনা করে, কারণ নেকড়ে একটি অত্যন্ত গর্বিত প্রাণী। নেকড়ে একমাত্র প্রাণী যা তার স্বাধীনতার সাথে কখনো আপোস করে না এবং কারো দাসত্ব স্বীকার করে না। ধরা পড়লে এরা খাবার গ্রহণ বন্ধ করে দেয়, তাই আপনি এদের চিড়িয়াখানা বা সার্কাসে দেখতে পাবেন না।
নেকড়ে কখনো মৃত প্রাণী খায় না। এছাড়াও, নেকড়ে তার মাহরাম (মা, বোন) অর্থাৎ মা ও বোনকে অন্য প্রাণীদের থেকে সম্পূর্ণ আলাদাভাবে দেখে এবং কখনো খারাপ দৃষ্টিতে দেখে না। নেকড়ে তার স্ত্রীর প্রতি এতটাই অনুগত যে অন্য কারো সাথে তার সম্পর্ক হয় না। একইভাবে, তার স্ত্রীও নেকড়ের প্রতি বিশ্বস্ত থাকে।
নেকড়ে এমন আদর্শ সন্তান জন্ম দেয় যাদের বাবা-মা একই থাকে। যদি দম্পতির মধ্যে একজন মারা যায়, অন্যজন অন্তত তিন মাস মৃত্যুর জায়গায় দাঁড়িয়ে থাকে। আরবিতে নেকড়েকে “ইবনে আল-বার” বলা হয়, যার অর্থ “ভালো ছেলে”। এর কারণ হলো, নেকড়ে তার বাবা-মা বৃদ্ধ হয়ে গেলে তাদের জন্য শিকার করে এবং তাদের সম্পূর্ণ যত্ন নেয়।
এ কারণেই তুর্কি এবং মঙ্গোলরা তাদের সন্তানদের সিংহের পরিবর্তে নেকড়েদের সাথে তুলনা করে। তারা বিশ্বাস করে যে “সিংহের মতো রক্তপিপাসু সন্তান হওয়ার চেয়ে নেকড়ের মতো কর্তব্যপরায়ণ শাবক হওয়া ভালো।”
