মাদারীপুর প্রতিনিধি:
আজ শুক্রবার, ১৮ই এপ্রিল, মাদারীপুরের ঐতিহ্যবাহী বড় মসজিদের ভেতরে, জুমার নামাজের খুতবার পূর্বে, শত শত মুসল্লির সামনে ডেন্টিস্ট ডা. সমীরণ হাওলাদার ইসলাম ধর্ম গ্রহণ করেন। বড় মসজিদের খতিব হযরত মাওলানা জুবায়ের হাসান কাসেমী সাহেবের নিকট কলেমা শাহাদাত পাঠ করে তিনি মহান আল্লাহর একত্ব ও রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে স্বীকার করে ইসলাম ধর্মে দীক্ষিত হন।
ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয় আহনাফ আব্দুল্লাহ।
আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করি, তিনি যেন এই নওমুসলিম ভাইকে কবুল করেন, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেন এবং ইসলামকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরার তাওফিক দান করেন।
