বিশ্ব মশা দিবস আজ।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

বিশ্ব মশা দিবস প্রতি বছর ২০ আগস্ট পালিত হয়।🔹 ১৮৯৭ সালের এই দিনে ব্রিটিশ ডাক্তার স্যার রোনাল্ড রস প্রমাণ করেছিলেন যে, স্ত্রী অ্যানোফিলিস মশার মাধ্যমে মানুষের শরীরে ম্যালেরিয়ার পরজীবী প্রবেশ করে। তাঁর এই আবিষ্কার মানবজাতিকে ম্যালেরিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এক নতুন দিগন্ত উন্মোচন করে।

🔹 রোনাল্ড রস পরে ১৯০২ সালে চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পান।🔹 এই দিনটি পালনের মূল উদ্দেশ্য হলো—মশাবাহিত রোগ (যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, চিকুনগুনিয়া, জিকা ভাইরাস) সম্পর্কে জনসচেতনতা বাড়ানো।প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণে মানুষকে উৎসাহিত করা।মশা নিয়ন্ত্রণে বৈজ্ঞানিক গবেষণা ও স্বাস্থ্যসেবা কার্যক্রমকে গুরুত্ব দেওয়া।