চাঁদাবাজির অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যকে শোকজ

লেখক: সুমন
প্রকাশ: ২ years ago

সিলেট জেলা কমিটির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য আজমল হোসেনকে চাঁদাবাজির অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) এই নোটিশে তার প্রতি অভিযোগের ব্যাখ্যা চেয়ে সিলেট জেলা কমিটির আহ্বায়ক আকতার হোসেন ও সদস্যসচিব নুরুল ইসলাম স্বাক্ষর করেন।

আজমল হোসেন নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি গোয়াইনঘাট সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

নোটিশে উল্লেখ করা হয়েছে, “আপনার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ উঠেছে, যা সংগঠনের নীতি ও আদর্শের পরিপন্থী। এই বিষয়ে আপনাকে তিন কার্যদিবসের মধ্যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হলো। ব্যাখ্যা না পেলে আপনাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এ বিষয়ে আজমল হোসেন দাবি করেছেন, তিনি দীর্ঘদিন ধরে চোরাচালান ও অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন। তার মতে, সম্প্রতি একটি চোরাচালানে সম্পৃক্ত ডি-আই পিকআপের ধাক্কায় দুজন কলেজ শিক্ষার্থী মারা গেছেন। তিনি আরও অভিযোগ করেন যে, এসব চোরাচালানে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরা জড়িত এবং তারাই তার বিরুদ্ধে অভিযোগ তুলেছেন।

চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে আজমল বলেন, “নোটিশটি ফেসবুকে দেখেছি, তবে এখনো সরাসরি পাইনি। নোটিশ হাতে পেলে অবশ্যই জবাব দেব।”

জেলা কমিটির আহ্বায়ক আকতার হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে আজমলের বক্তব্য জানতে নোটিশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “নোটিশ দেওয়ার মানে এই নয় যে, তিনি দোষী। অভিযোগ যাচাইয়ের জন্য তার বক্তব্য শুনে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

September 2026
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930