ওএসডি হচ্ছেন সেই ৬৪ এসপি!

লেখক: তুষার ইমরান
প্রকাশ: ১ বছর আগে

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, ২০১৮ সালের নির্বাচনের সময় দেশের ৬৪ জেলার দায়িত্বে থাকা পুলিশ সুপারদের (এসপি) ওএসডি করা হবে বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।

শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্বে থাকা সকল জেলা পুলিশ সুপারদের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের নির্বাচনে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা গ্রহণ করেছে।