বাংলাদেশ সরকার আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

শর্তসাপেক্ষে দেশটিতে মোট ১ হাজার ২০০ টন ইলিশ পাঠানো হবে।সোমবার (৮ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসীর সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী রপ্তানিকারকদের আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে অফিস সময়ের ভেতর মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরে আবেদন করতে হবে।

আবেদনের সঙ্গে হালনাগাদ ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সনদ, ভ্যাট সনদ, বিক্রয় চুক্তিপত্র ও মৎস্য অধিদপ্তরের লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।এতে আরও বলা হয়, প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার।

এছাড়া, বিজ্ঞপ্তি প্রকাশের আগে যারা আবেদন করেছিলেন, তাদেরকেও পুনরায় আবেদন করতে হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।