নিজস্ব প্রতিনিধি:
জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পিআর নিয়ে আমাদের দাবি অব্যাহত রয়েছে এবং এটি জনগণের স্বার্থে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। তিনি আরও বলেন, “আমরা ক্ষমতায় এলে অবশ্যই পিআর বাস্তবায়ন করব, ইনশাল্লাহ।”শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় চট্টগ্রাম কলেজের মাঠে তিনি এ কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, “জাতির কল্যাণে আমরা কী করতে পারি তা ভাবতে এবং বলতেই সময় চলে যায়। কাউকে খোঁচানোর বা প্রতিক্রিয়া জানানোর জন্য জামায়াতের সময় নেই।
”তিনি আরও বলেন, “নির্বাচনের জন্য সমান সুযোগের প্লেয়ারিং ফিল্ড এখনও নেই, তবে সবাইকে মিলে এটি তৈরি করতে হবে। আপনাদের প্রস্তুত থাকতে হবে, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হতে হবে। না হলে দেশে সংকট দেখা দেবে। জামায়াত কোনো সংকট সৃষ্টি হতে দেবে না, ইনশাল্লাহ।”আজ সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর জামায়াত আয়োজিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে জামায়াত আমির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
