৬৬৫ লিটার মদসহ সুনামগঞ্জে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

লেখক: সংবাদ সারাক্ষণ ডেস্ক
প্রকাশ: ২ years ago

সুনামগঞ্জে ৬৬৫ লিটার চোলাই মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এসময় মদ পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক এবং ১০টি টিনের ড্রামও জব্দ করা হয়েছে ‍

রোববার (৫ জানুয়ারি) ভোররাতে সিলেট-সুনামগঞ্জ সড়কের হাজীপাড়া যাত্রী ছাউনি সংলগ্ন পাকা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সুনামগঞ্জ সদর থানার ওয়েজখালি এলাকার মোজাফফর আলী (৪৫) এবং পিরোজপুর জেলার ইন্দুরকানী থানার বালিপাড়া গ্রামের মো. আল-আমিন (৩৮)।

  • মাদক ব্যাবসায়ি