সাইফ আলী খানের উপর হামলাকারী কে এই যুবক? সে কি বাংলাদেশের নাগরিক?

লেখক: আলোক
প্রকাশ: ২ years ago

সাইফ আলী খানের ওপর হামলাকারী বাংলাদেশি নাগরিক: মুম্বাই পুলিশের দাবি

বলিউড অভিনেতা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় মুম্বাই পুলিশ প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে। রোববার ভোরে মহারাষ্ট্রের কাসারভাদাভালি এলাকা থেকে মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদ (৩০) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, শরিফুল ইসলাম বাংলাদেশের নাগরিক। তবে তার সঠিক পরিচয় ও হামলার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, গত বুধবার রাতে বান্দ্রায় সাইফ আলী খানের ১১ তলার ফ্ল্যাটে এই হামলার ঘটনা ঘটে। হামলায় সাইফের শরীরে ছয়বার ছুরিকাঘাত করা হয়। পাঁচ ঘণ্টার অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে রাখা হয়। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

মুম্বাই পুলিশ জানিয়েছে, হামলাকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং ঘটনার পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।