নিজস্ব প্রতিনিধি:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন রোমান ক্যাথলিক চার্চের কার্ডিনাল সিলভানো মারিয়া তোমাসি।শনিবার, ২৬শে এপ্রিল ইতালির রোমের একটি হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানান।আর্থানা সম্মেলনে যোগ দিতে গত ২১শে এপ্রিল কাতারের দোহার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন অধ্যাপক ইউনূস। সেখান থেকে ২৫শে এপ্রিল ভ্যাটিকান সিটিতে পোপের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি। শনিবার, ২৬শে এপ্রিল প্রধান উপদেষ্টা পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেন। আজ, ২৭শে এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে।
