নিজস্ব প্রতিনিধি :
পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে প্রস্তুতি নিয়েছে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য। এক যৌথ চিঠিতে তারা বিষয়টি জাতিসংঘকে জানিয়েছে।
বুধবার ফ্রান্সের সংবাদমাধ্যম এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি) এ তথ্য জানায়।
জাতিসংঘের মহাসচিব আন্টোনিও গুতেরেসকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই ইরানকে আলোচনায় বসতে হবে। অন্যথায় তেহরানকে পরমাণু অস্ত্র অর্জন থেকে বিরত রাখতে ইউরোপের এই তিন শক্তিধর দেশ সব ধরনের কূটনৈতিক পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবে।
আগেই ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য হুঁশিয়ারি দিয়েছিল— চলতি আগস্টের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে কোনো সমঝোতায় না পৌঁছালে ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।
