মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়া হয়েছে।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ছয় দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (২২ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে কলেজের ৫ নম্বর ভবনের সামনে তিনি এ তথ্য জানান।শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে ছিল—১. নিহতদের পূর্ণ নাম ও ঠিকানা প্রকাশ,২. আহতদের নির্ভুল তালিকা প্রকাশ,৩. শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা,৪. ক্ষতিপূরণ প্রদান,৫. ঝুঁকিপূর্ণ বিমান বাতিল করা,৬. প্রশিক্ষণ ব্যবস্থায় সংস্কার আনা।আইন উপদেষ্টা দাবি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার পর শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। তারা “ভুয়া ভুয়া” এবং “We want justice” স্লোগান দিতে থাকেন। উত্তেজনার একপর্যায়ে শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে জুতা ও প্লাস্টিক বোতল ছুড়ে মারেন।

এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনাও ঘটে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কলেজের ৫ নম্বর ভবনের সামনে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।এই প্রতিবেদন লেখা পর্যন্ত (দুপুর ১২টা ৫০ মিনিটে), কলেজ ভবনের ভেতরে দুইজন উপদেষ্টা আটকে ছিলেন।এর আগে সকাল ১০টা থেকে শত শত শিক্ষার্থী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনের গোলচত্বরে জড়ো হয়ে বিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনার প্রতিবাদে ছয় দফা দাবি তুলে ধরে বিক্ষোভ শুরু করেন।শিক্ষার্থীরা তাদের কর্মসূচি থেকে ঘোষণা দেন—যদি দুপুর সাড়ে বারোটার মধ্যে সরকারের কোনো প্রতিনিধি এসে তাদের সঙ্গে কথা না বলেন, তাহলে তারা উত্তরা বিএনএস সেন্টারের সামনে সড়ক অবরোধ করবেন।