গুরুদাসপুরে নন্দকুজাঁ নদীতে প্রতিমা বিসর্জন।

লেখক: এস এম পারভেজ তালুকদার
প্রকাশ: ১ ঘন্টা আগে

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে নন্দকুজাঁ নদীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। কড়া নিরাপত্তা আর উৎসবমুখর পরিবেশে আজ বুধবার বিকাল ৪ টা নন্দ কুজাঁ নদীতে শুরু হয় বিসর্জনের কর্মযজ্ঞ। সন্ধ্যা অবধি পযর্ন্ত চলে বিসর্জনের কর্মযজ্ঞ। প্রশাসনের নৌকায় চড়ে শুভেচ্ছা বিনিময় ও বিসর্জনের কর্মযজ্ঞ পরিদর্শন করেন নাটোর – ৪ আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ফাহমিদা আফরোজ, ওসি আব্দুল হান্নান, দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আমিনুল ইসলাম সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এর আগে সকালে উপজেলার সকল পূজামন্ডপের প্রতিমাগুলোতে চলে শেষবারের মতো ধর্মীয় আচার অর্চনা। বিকাল ২ টার দিকে প্রতিমাগুলো তোলা হয় নৌকায়। শুরু হয় প্রতিমা বিসর্জনের মহড়া। প্রত্যেক প্রতিমা নৌকাতে দেখা যায় ঢাকঢোলের বিদায়ের সুর আর ধুপের ধোয়া। পাশাপাশি প্রত্যক নৌকায় সনাতন ধর্মালম্বীরা মেতে উঠে বিদায়ের উৎসবে।

সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে ধর্মীয় মন্ত্র শেষে নদীতে মা দুর্গাকে বিসর্জন দেওয়া হয়। এবার মা দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যলোকে এসে নৌকায় চড়ে কৈলাসে ফিরেন স্বামীর গৃহে। এবছর নাটোর জেলাতে ৪০৩টি পূজামণ্ডপে দুর্গাপূজা হয়। এর মধ্যে গুরুদাসপুর উপজেলাতে হয় ৩৪ টি মন্ডপে হয় দুর্গাপূজা। এ উৎসব দেখতে নদীর দুই পাড়ে সমাগম হয় হাজারো মানুষের। এ উপলক্ষে নানা পসরা সাজিয়ে বসে নানা দোকানপাট।