‎শিবচরে আশরাফুল মাদারেসের সাবেক ছাত্রদের পুনর্মিলনী ও ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন।

লেখক: অপি মুন্সী
প্রকাশ: ১ বছর আগে

শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি:

‎‎মাদারীপুররের শিবচরে ঐতিহ্যবাহী আশরাফুল মাদারেসের সাবেক শিক্ষার্থীদের নিয়ে বৃহস্পতিবার ছাত্র পরিষদ গঠন করা হয়েছে। এতে মাদ্রাসার সাবেক শিক্ষার্থী মুফতি আজিজুল হক শেখ সাদী কে সভাপতি ও শাহাদাৎ হোসেন মুন্নাকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়েছে।

‎আরাফুল মাদারেসের সাবেক শিক্ষার্থীদের পূর্নমিলন অনুষ্ঠানে এ কমিটি ঘোষনা করা হয়।

‎পূর্নমিলন অনুষ্ঠানে শুরুতেই পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করেন মাওলানা জামাল উদ্দিন। ইসলামী সংগীত পরিবেশন করেন
‎হাফেজ ফরিদ আহমদ। অতঃপর স্মৃতিচারন মূলক হৃদয় স্পর্শ করা বক্তব্য পেশ করেন। হাফেজ মাওলানা মামুনুর রশিদ,হাফেজ নেয়ামত উল্লাহ, মুফতি আজিজুল হক শেখ সাদী, মাওলানা আবুল বাশার ফরায়েজী, মোঃ শাহাদাৎ হোসেন মুন্না, হাফেজ মাওলানা আনোয়ার হোসেন, অ্যাডভোকেট মহসিন উদ্দিন,খোকন মুন্সী,মোঃ শহিদুল ইসলাম বিপ্লব,মুফতি রাকিব হাসান ওসমান,
‎মুফতি মোঃ হাবিবুল্লাহ, হাফেজ মাহমুদুল হাসান,সাংবাদিক আব্দুল কাইয়ুম,কারী মামুনুর রশিদ,মাওলানা ইয়াকুব কামাল, মুফতি লিয়াকত হোসাইন, শাইখুল হাদিস মুফতি মাহফুজুর রহমান, মাওলানা মুক্তাদির,হাফেজ ফরিদ আহমাদ, মোঃ শহিদুল ইসলাম, কাজী সেরাজুল ইসলাম, মৌলভী বেলায়েত হোসেন
‎,মোঃ আসাদুজ্জামান, হাফেজ মাওলানা খলিলুর রহমান,মাওলানা আরব আলী,মাওলানা ফজলুল করিম সহ আরও অনেকে।

‎অনুষ্ঠানে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন মাওলানা আকরাম হোসাইন,বিশেষ অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আলহাজ কাজী লোকমান হাকিম, মাস্টার হাবিবুর রহমান রতন,
‎মাওলানা শাহ আলম তালুকদার,
‎মাওলানা আতাউর রহমান, মাওলানা মাহফুজুল হাসান, মুফতি আব্দুল আলীম খান,
‎সাবেক ওস্তাদ মাওলানা আব্দুল মালেক।

‎পুনর্মিলনী অনুষ্ঠানে আশরাফুল মাদারেসের শত শত সাবেক ছাত্র ও ওস্তাদরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন। এরপর সকলে জোহরের নামাজ আদায় করে অত্র মাদ্রাসার সাবেক বড় হুজুর মরহুম মাওলানা আব্দুর রশিদ রহ; এর কবর জিয়ারত করেন।