গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি :
রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ,সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে র্যালি, বেলুন উড়ানো, পোনা মাছ অবমুক্তকরণ,আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে নাটোরের গুরুদাসপুরে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করা হয়েছে।
আজ রোববার (১৬ আগষ্ট) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজিত এই মৎস্য পক্ষের উদ্বোধন করেন নাটোর -৪ আসনের এমপি আব্দুল আজিজ। উদ্বোধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও ফাহমিদা আফরোজ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার মৎস্য চাষে অপার সম্ভাবনা তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রতন কুমার, এমপির কনিষ্ঠপুত্র সোহাগ,বিএনপি নেতা দুলাল সরকার।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) আসাদুল ইসলাম, কৃষি কর্মকর্তা একেএম রাফিউল ইসলাম, এম সময় হাসান, আহবায়ক গুরুদাসপুর উপজেলা যুবদল, এমপির বড় ছেলে মিন্টুসহ উপজেলার সকল স্তরের কর্মকর্তাগণ। শেষে উপজেলার শ্রেষ্ঠ মৎস্য চাষী,সফল উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
