আর্ন্তজাতিক ডেস্ক:
রাশিয়া ও চীনের বিরুদ্ধে গোপনে পারমাণবিক পরীক্ষা চালানোর অভিযোগ তুলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের হাতে এমন পরিমাণ পারমাণবিক অস্ত্র রয়েছে, যা দিয়ে পৃথিবীকে অন্তত ১৫০ বার উড়িয়ে দেওয়া সম্ভব।সোমবার (৩ নভেম্বর) সিএবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন।তিনি বলেন, “অন্য দেশগুলো নিয়মিতই পরীক্ষা চালাচ্ছে, কিন্তু আমরা করছি না। আমি চাই না যে আমরা একমাত্র দেশ হই যারা পারমাণবিক পরীক্ষা করে না।”ট্রাম্প আরও বলেন, “পারমাণবিক অস্ত্র তৈরি করে তা পরীক্ষা না করাটা বাস্তবসম্মত নয়।
আপনি অস্ত্র বানালেন, কিন্তু পরীক্ষা করলেন না — তাহলে কীভাবে জানবেন সেটা কার্যকর কি না?”যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা সম্পর্কে তিনি গর্ব প্রকাশ করে বলেন, “আমাদের কাছে এমন শক্তিশালী পারমাণবিক ক্ষমতা আছে যা অন্য কোনো দেশের নেই। রাশিয়া আছে দ্বিতীয় স্থানে, আর চীন অনেক পিছিয়ে। তবে পাঁচ বছরের মধ্যে তারা হয়তো আমাদের সমকক্ষ হতে পারে।”উল্লেখ্য, সম্প্রতি ট্রাম্প ৩০ বছরেরও বেশি সময় পর আবার পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। এতে করে বিশ্বের পরাশক্তিগুলোর মধ্যে পারমাণবিক প্রতিযোগিতা আবারও নতুনভাবে আলোচনায় এসেছে।
