শিক্ষা উপদেষ্টার দায়িত্ব পাচ্ছেন অধ্যাপক সিটি আর আবরার

লেখক: আলোক
প্রকাশ: ১ বছর আগে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে নতুন একজন সদস্য যুক্ত হতে যাচ্ছেন। সম্ভাবনা রয়েছে, আগামীকাল বুধবার তিনি শপথ গ্রহণ করবেন। সরকারি সূত্র জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক এবং মানবাধিকারকর্মী সি আর আবরারকে শিক্ষা উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার প্রস্তুতি চলছে।

সরকারি পরিবহন বিভাগের তথ্য অনুযায়ী, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগামীকাল একটি গাড়ি প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বর্তমানে শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টার দায়িত্ব পালন করছেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ। এর আগে, গত ২৫ ফেব্রুয়ারি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম পদত্যাগ করেন, যার পর তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান মাহফুজ আলম।

ছাত্র ও জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনা সরকার পতনের পর, গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। পরবর্তীতে কয়েক ধাপে নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়। বর্তমানে এই সরকারে উপদেষ্টার সংখ্যা ২১।