শেরপুরে আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

লেখক: ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ মাস আগে

ডেস্ক রিপোর্ট:

গতকাল ২৭/০৯/২০২৫ খ্রি. তারিখ রোজ শনিবার বেলা ১১.৩০ ঘটিকায় উপজেলা /থানা আনসার মৌলিক প্রশিক্ষণ (২য়) ধাপের সমাপনী অনুষ্ঠান শেরপুর জেলার অষ্টমিতলা,জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলার জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ রাকিবুল ইসলাম,পিভিএম মহোদয়। গত ১৪/০৯/২০২৫ খ্রি. তারিখ থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ শেষ হয় ২৭/০৯/২০২৫খ্রি.।

১৪ দিনের এই প্রশিক্ষণে ১০৮ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহণ করে। প্রশিক্ষণ শেষে তাদেরকে সনদপত্র প্রদান করা হয় । এই প্রশিক্ষণে তাদের শারীরিক প্রশিক্ষণ, ড্রিল ও প্যারেড অনুশীলন, অস্ত্র পরিচিতি ও ফায়ারিং প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদেরকে জাতীয় নিরাপত্তা ও জনসেবামূলক কাজে অংশগ্রহণের জন্য প্রস্তুত করা হয়। সমাপনী বক্তব্যে একজন প্রশিক্ষনার্থী তার স্মৃতিচারণ করে বলেন,এই প্রশিক্ষণের মাধ্যমে আমাদের অস্ত্র ব্যবহার ,শারীরিক সক্ষমতা ও মানসিক দৃঢ়তা বৃদ্ধি পেয়েছে ।অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ রাকিবুল ইসলাম,পিভিএম তার বক্তব্যে উল্লেখ করেন প্রশিক্ষনার্থীরা সকলে আন্তরিকতা, শৃঙ্খলা ও পরিশ্রমের মাধ্যমে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন ।

তাদের কর্মদক্ষতা ভবিষ্যৎ আনসার বাহিনীকে আরো শক্তিশালী ও সমৃদ্ধ করবে । এই প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীরা শপথ গ্রহণের মাধ্যমে আনসার বাহিনীর একজন দক্ষ,সুশৃঙ্খল ও দেশপ্রেমিক সদস্য হিসেবে দায়িত্ব পালনে অঙ্গীকারাবদ্ধ হয়েছে বলে তিনি মন্তব্য করেন ।তিনি প্রশিক্ষণের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা,কর্মচারী ও প্রশিক্ষকদের ধন্যবাদ প্রদান করেন। প্রশিক্ষণে ভালো পারফরমেন্সের জন্য তিন জন প্রশিক্ষনার্থীর মাঝে পুরষ্কার বিতরণ করে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন।