হোসেনপুর( কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার জিনারী ইউনিয়নে বজ্রপাতে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কৃষকের নাম সাইদুল ইসলাম (৪৫)। তিনি চরহাজিপুর গ্রামের মৃত রইসউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার (১৫ জুলাই) বিকেল ৩টার দিকে সাইদুল ইসলাম নিজের ক্ষেতে ভেন্ডি তুলছিলেন। বাজারে বিক্রির উদ্দেশ্যে সবজি সংগ্রহ করার সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি ঘটনাস্থলেই মারা যান। এ বিষয়ে জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম রোহিত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বজ্রপাতের এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
