মাদারীপুরে শশুর বাড়ির মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে সুমাইয়া আক্তার (১৮) নামে এক ইতালি প্রবাসীর স্ত্রীর আত্মহ ত্যার ঘটনা ঘটেছে।

লেখক: অপি মুন্সী
প্রকাশ: ৯ মাস আগে

শিবচর ( মাদারীপুর) প্রতিনিধি:

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ময়নাতদন্ত শেষে নি হতের মনরদেহটি তার বাবার বাড়ি জেলার রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কিসমদ্দি বাজিতপুর গ্রামে দানফন করা হয়। নিহ ত সুমাইয়া ওই গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নাসির হাওলাদারের মেয়ে।এর আগে মঙ্গলবার (৪ নভেম্বর) মধ্যরাত ২ টার দিকে কিসমদ্দি বাজিতপুর গ্রামে সুমাইয়ার বাবার বাড়ির শয়নকক্ষ থেকে তার ঝুলন্ত ম রদেহ উদ্ধার করা হয়। পরে ম রদেহটি ময় নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করে রাজৈর থানার পুলিশ।পরিবার ও স্থানীয়রা জানায়, মাত্র ১৬ মাস আগে সদর উপজেলার কুনিয়া ইউনিয়নের ভরিয়াপাড়া গ্রামের সরোয়ার হাওলাদারের ছেলে ইতালি প্রবাসী জহিরুল হাওলাদারের সাথে রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের কিসমদ্দি বাজিতপুর গ্রামের নাসির হাওলাদারের মেয়ে সুমাইয়া আক্তারের বিয়ে হয়।

বিয়ের পর স্ত্রীকে ইতালি নিয়ে যাওয়ার কথা বলে জহিরুল। পরে সুমাইয়াকে ইতালি নিতে বা ধা দেয় জহিরুলের পরিবার। এ নিয়ে পারিবারিক কল হের সৃষ্টি হয়। একপর্যায়ে বিয়ের সময় দেওয়া সুমাইয়ার ১০ ভরি স্বর্ণালংকার আত্মসাৎ করে এবং মানসিক নি র্যাতন শুরু করে শশুর, শাশুড়ী ও ননদ বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এজন্য বেশ কিছুদিন যাবত বাবার বাড়িতে বসবাস করে আসছিল সুমাইয়া। মঙ্গলবার রাত দেড়টার দিকে স্বামীর সাথে মোবাইল ফোনে ঝগড়া হলে মানসিক নি র্যাতন স হ্য করতে না পেরে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁ স দিয়ে আত্মহ ত্যা করেন বলে অভিযোগ নিহ তের পরিবারের।