জীবনকে উপভোগ করতে হলে মাঝে মাঝে শত কাজের মাঝেও ভ্রমণে বেরিয়ে পড়তে হবে। না হলে জীবনের মানেই হারিয়ে যাবে। আপনি হয়তো ভাবছেন বেড়াতে যেতে হলে তো টাকা সময় দুটোই প্রয়োজন,একটা হলে অপরটা হয় না। আপনাকে বলছি বেড়াতে হলে এর একটাও লাগে না যেটা লাগবে সেটা হলো আপনার বেড়ানো মন। এক্ষেত্রে প্রথমে আপনাকে ভাবতে হবে বাড়ীর নিকটে কোথায় মনোরম পরিবেশ আছে। হতে পারে সেটা ফসলের মাঠ,নদী,সুন্দর ব্রিজ। প্রিয়জন কাওকে নিয়ে দিনে বা রাতের যে কোন সময় নিরিবিলি বসে গল্প করতে পারেন।
কিছু সময়ের জন্য বুক ভরে নিঃশ্বাস নেওয়ার কারণেও ভ্রমনে বের হওয়া উচিত। কারণ স্থিতিশীল অবস্থা আমাদেরকে ধীরে ধীরে মেরে ফেলে।ভ্রমণ বরাবরই মানুষের শারীরিক এবং মানসিক অবস্থাকে প্রভাবিত করে। কারণ ভ্রমনে গেলে মানুষ ফুরফুরে হয়ে যায়।এ পৃথিবীতে হাজারো মানুষ আছে যারা কিনা জনজীবন নিয়ে প্রায় অতিষ্ঠ হয়ে গেছে। শুধুমাত্র ইচ্ছার অভাবে কিংবা অর্থাভাবে ভ্রমণে বের হতে পারছে না।জীবনে অভিযান বা রোমাঞ্চকর কিছু করতে হলে ভ্রমণের বিকল্প নেই। আপনি যখন ভ্রমণে বের হবেন তখন অবশ্যই নতুন কিছু শিখবেন।স্থান পরিবর্তন করেই মানুষ মনের মধ্যে নতুন শক্তি সঞ্চার করে। ভ্রমণ না করলে এই শক্তি আসবে কোথা থেকে?
