যুক্তরাষ্ট্র থেকে গম কিনছে বাংলাদেশদেশ।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

খাদ্য নিরাপত্তা, পুষ্টি মান উন্নয়ন ও টেকসই সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র থেকে সাত লাখ টন গম কিনবে বাংলাদেশ। আগামী পাঁচ বছরে প্রতিযোগিতামূলক মূল্যে এই গম আমদানি করা হবে।রোববার (২০ জুলাই) রাজধানীতে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।বাংলাদেশ সরকারের পক্ষে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএস হুইট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট জসেফ কে সোয়ার চুক্তিতে স্বাক্ষর করেন।এ সময় খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, এই সমঝোতা স্মারকের মাধ্যমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক আস্থা ও বাণিজ্য সহযোগিতা আরও জোরদার হবে। এতে উভয় দেশের জনগণ উপকৃত হবে।সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাদ্য সচিব মো. মাসুদুল হাসান।