নিজস্ব প্রতিনিধি:
ক্ষমতাসীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ভাঙন রোধ করতেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী ইশিবা। রবিবার (৭ সেপ্টেম্বর) জাপানি সংবাদমাধ্যম এনএইচকে এ খবর নিশ্চিত করেছে।গত জুলাইয়ে অনুষ্ঠিত নির্বাচনে এলডিপি নেতৃত্বাধীন জোট বড় ধরনের পরাজয়ের সম্মুখীন হয় এবং উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারায়। সে সময় পদত্যাগের খবর অস্বীকার করলেও ক্রমবর্ধমান দলীয় চাপের কারণে শেষ পর্যন্ত সরে দাঁড়াতে যাচ্ছেন ইশিবা।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে করা শুল্ক চুক্তি সঠিকভাবে বাস্তবায়ন হয়েছে—এটি নিশ্চিত করতেই তিনি কাজ করেছেন।উল্লেখ্য, এলডিপির আগাম নেতৃত্ব নির্বাচনে অংশ নিতে হলে ২৯৫ জন সংসদ সদস্য ও ৪৭টি স্থানীয় শাখার সম্মিলিত সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন। প্রার্থীদের স্বাক্ষর ও সিলযুক্ত কাগজপত্র জমা দিতে হবে। জেলা ও শাখাগুলো সিদ্ধান্ত নেওয়ার পর তা দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে।
