নিজস্ব প্রতিনিধি:
মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১টায় রাজধানীর মোহাম্মদপুরের বসিলা সিটি ডেভেলপার এলাকা থেকে কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আ ক ম সারোয়ার জাহান বাদশাকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।ডিএমপি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর থানার ইনচার্জ (তদন্ত) হাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পলাতক সাবেক সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশাকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।এছাড়াও, তিনি জানান যে ঢাকা-১৩ আসনের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেছে এবং এই মিছিলের নেতৃত্ব দেওয়া কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।
