আর্ন্তজাতিক ডেস্ক:
ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের মিনাব শহরে একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে ইসরাইলি হামলার ঘটনায় অন্তত ২৪ জন শিক্ষার্থী নিহত হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ তথ্য জানায়। তাদের প্রতিবেদনে বলা হয়, হামলার লক্ষ্য ছিল একটি প্রাথমিক বিদ্যালয়, যেখানে বিস্ফোরণে কয়েকজন ছাত্রী প্রাণ হারায়।
ঘটনার বিস্তারিত এখনো স্পষ্ট নয়। স্থানীয় পর্যায়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত চালাচ্ছে।
