নিজস্ব প্রতিনিধি:
মেহেরপুরের গাংনী উপজেলায় এক শিক্ষক যুগলের প্রেমঘটিত বিষয়কে ঘিরে এলাকায় শুরু হয়েছে ব্যাপক জল্পনা–কল্পনা। উপজেলার চেংগাড়া গ্রামের শিক্ষক সুফলের সঙ্গে দীর্ঘ চার বছর প্রেমের সম্পর্ক থাকার দাবি করেছেন গোপালনগর গ্রামের শিক্ষিকা সালমা খাতুন।
সালমা খাতুন অভিযোগ করেন, দীর্ঘদিনের সম্পর্কের পর বিয়ের আশ্বাস দিলেও শিক্ষক সুফল তা বাস্তবায়নে গড়িমসি করছেন। এ কারণে শুক্রবার বিয়ের দাবিতে সুফলের নিজ বাড়িতে অবস্থান নেন তিনি।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। বিষয়টি নিয়ে উভয় পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা সমাধানের চেষ্টা করছেন বলে জানা গেছে।
এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি।
