গাংনী উপজেলা প্রতিনিধি:
বামন্দী ইউনিয়নের নিশিপুর গ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় রানা আহমেদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। তিনি ওই এলাকার হামিদুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে রানা দ্রুতগতির মোটরসাইকেল নিয়ে সাহেবনগর তালতলা মোড় দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি কাঁঠাল গাছে সজোরে ধাক্কা দেন। এতে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
