যথাযোগ্য মর্যাদায় বরিশাল আনসার ও ভিডিপি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১১ ঘন্টা আগে

বরিশাল প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল আনসার ও ভিডিপি কার্যালয় এবং বরিশাল আনসার ব্যাটালিয়ন (৪৪ বিএন)-এর উদ্যোগে জাতীয় পতাকা উত্তোলন ও রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠের আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে শনিবার সকাল ৫টা ৪৫ মিনিটে বরিশাল আনসার ও ভিডিপি কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করেন বরিশাল আনসার ব্যাটালিয়নের পরিচালক নবকুমার বিশ্বাস, বরিশাল জেলা কমান্ড্যান্ট মোঃ রাকিবুল ইসলাম এবং সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ আবুল কালাম আজাদ।

অনুষ্ঠানে মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত বাণী পাঠ করে শোনান বরিশাল আনসার ব্যাটালিয়ন (৪৪ বিএন)-এর কোম্পানি কমান্ডার কুসুম কুমার রায়।এ সময় বরিশাল আনসার ব্যাটালিয়ন (৪৪ বিএন)-এর বিভিন্ন পদবির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।দিবসটির তাৎপর্য তুলে ধরে জাতীয় ইতিহাস, ঐক্য, সংহতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত সদস্যরা।