নিজস্ব প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ায় এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর চাঁদনী আক্তার (১৮) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে পৌরসভার ভাদুঘর টিএন্ডটি পাড়া এলাকায় ঘটে এ মর্মান্তিক ঘটনা।
চাঁদনী সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা গ্রামের মো. ফারুক মিয়ার মেয়ে এবং চিনাইর ডিগ্রি কলেজের শিক্ষার্থী ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—ফল খারাপের মানসিক চাপে চাঁদনী আত্মহত্যা করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ফল প্রকাশের পর চাঁদনী জানতে পারেন তিনি ফেল করেছেন। এ খবরে মানসিকভাবে ভেঙে পড়েন এবং একপর্যায়ে কীটনাশক (কেরির বড়ি) খেয়ে ফেলেন। পরিবার দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
ওসি মো. আজহারুল ইসলাম আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
