গুরুদাসপুরে সুবিধা বঞ্চিত দরিদ্র মানুষের জীবিকা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ।

লেখক: এস এম পারভেজ তালুকদার
প্রকাশ: ৪০ minutes ago

গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি:

ইকোনমিক ইমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় নাটোরের গুরুদাসপুর উপজেলার ২১টি দরিদ্র পরিবারের জীবিকা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। আজ সোমবার ১১ টার দিকে উপজেলা চত্বরে উপস্থিত ওই দরিদ্র পরিবারের মাঝে টি সিএনসি, ভুট্টা ভাঙ্গা মেশিন, ও মালবাহী তিন চাকার মেশিনের চাবি তুলে দেন প্রধান অতিথি নাটোর – ৪ আসনের এমপি আব্দুল আজিজ।

এসময় উপস্থিত ছিলেন সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, ইউএনও ফাহমিদা আফরোজ, গ্লোবাল উন্নয়ন সংস্থার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও এর সভাপতিত্বে এক বিতরণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, প্রধান অতিথি নাটোর- ৪ আসনের এমপি আব্দুল আজিজ, বিশেষ অতিথি সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, গ্লোবাল উন্নয়ন সংস্থার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।