মাগুরা প্রতিনিধি:
মাগুরা শ্রীপুর উপজেলার সোনাতুন্দী দক্ষিণপাড়ার মরহুম আমানতমোল্লার মেয়ে আখেরার একমাত্র ৮ বছরের শিশু ছেলে জুনায়েদ পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে । ৩১ আগস্ট সোমবার দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
উল্লেখ্য -মোঃ জুনায়েদ এর মা আখেরা খোঁজাখুঁজির একপর্যায়েপ্রতিবেশীরা স্থানীয় হানু নদীর উপরের স্যান্ডেল দেখে পানিতে খোঁজাখুঁজির এক পর্যায়ে মোঃ জুনায়েদ এক মহিলার পায়ে বাধে ,অতঃপর স্থানীয় সচেতন ব্যক্তিরা উদ্ধার করে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (দারিয়াপুর) নিলে , কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা অবনতি দেখে,মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন ।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ।মোঃ জুনায়েদ,নানা মনহুম আমানত মোল্লার বাড়িতে জন্মসূত্রে এ যাবৎ মানুষ হয়েছে, তার বাড়ি শ্রীপুর উপজেলার রাজাপুর গ্রামে বলে জানা গেছে।
