মাদবরচর খেয়া ঘাটের নতুন ইজারা পাওয়ায় মিলাদ ও দোয়া আয়োজন।

লেখক: অপি মুন্সী
প্রকাশ: ১ বছর আগে

মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবরেরচর খেয়াঘাটের নতুন ইজারাদার মিন্টু মাদবর এই মিলাদ ও দোয়ার আয়োজন করেন। সোমবার(১৪এপ্রিল) শিবচর উপজেলার মাদবরচর খেয়া ঘাটের নতুন ইজারাদার হওয়ায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।শিবচর উপজেলা যুবদলের আহ্বায়ক প্রার্থী মোঃরুবেল শিকদার বলেন’ আমরা বিগত ১৭ বছর অবৈধ সরকারের সময় কোন রাস্তাঘাট, হাট বাজার এর টেন্ডার আমরা জমা দিতে পারিনি। আমারা বিএনপি নেতা মিন্টু মাদবর এর নামে এ বছর আমরা মাদবরচর খেয়া ঘাটের নতুন ইজারাদার এর টেন্ডার জমা প্রদান করি এবং খেয়া ঘাটের ইজারাদার হই।এ সময় আরো উপস্থিত ছিলেন ইসতিয়াক চৌধুরী তুমন,শিবচর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক ইমরান হোসাইন ,যুবনেতা লিয়াকত হোসেন প্রমূখ।