নিজস্ব প্রতিনিধি:
নাটোরের লোকমানপুর স্টেশন এলাকার কাছে রেললাইন ভেঙে গেছে। ওই ভাঙা অংশে পাটের বস্তা গুঁজে ধীরগতিতে ট্রেন চালানো হচ্ছে। মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে রেললাইন ভাঙার খবর পাওয়ার পর মেরামতের কাজ শুরু করে রেল কর্তৃপক্ষ।
আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার মোস্তাফিজুর রহমান জানান, সকালে নিয়মিত পর্যবেক্ষণের সময় রেলকর্মীরা লাইনে ফাটল দেখতে পান। বর্তমানে ট্রেন সর্বোচ্চ ১০ কিলোমিটার গতিতে চলছে এবং মেরামতের কাজ চলছে।
জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে রেল কর্তৃপক্ষের নিয়মিত পর্যবেক্ষণে লাইনের ফাটল শনাক্ত হয়। সঙ্গে সঙ্গে সেখানে পাটের বস্তা গুঁজে ট্রেন চলাচল চালু রাখা হয়।
তবে ভাঙা স্থানে ট্রেন চলাচলের সর্বোচ্চ গতি ১০ কিলোমিটার নির্ধারণ করেছে রেল কর্তৃপক্ষ। ইতোমধ্যে ঈশ্বরদী থেকে রাজশাহীগামী কমিউটার এবং ঢালারচর থেকে আসা রাজশাহীগামী ঢালারচর এক্সপ্রেস—দুটি ট্রেন ওই বস্তা গুঁজে দেওয়া ভাঙা লাইনের উপর দিয়েই চলাচল করেছে।
