{"source_type":"vicut","data":{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"18.3.0","enterFrom":"cover","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"RD22R3KX-YY99-TZ0V-WV1Q-A9LNPU9A958V","pictureId":"RD22R3KX-YY99-TZ0V-WV1Q-A9LNPU9A958V","capability_name":"capcut_photo_editor"},"tiktok_developers_3p_anchor_params":"{"client_key":"aw889s25wozf8s7e","source_type":"vicut","source_platform":"mobile_2","appVersion":"18.3.0","enterFrom":"cover","os":"android","product":"vicut","editType":"image_edit","region":"BD","picture_id":"RD22R3KX-YY99-TZ0V-WV1Q-A9LNPU9A958V","pictureId":"RD22R3KX-YY99-TZ0V-WV1Q-A9LNPU9A958V","capability_name":"capcut_photo_editor"}"}
নিজস্ব প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার চর সোনারাপুর গ্রামে দীর্ঘদিন ধরে চলমান অবৈধ বালু উত্তোলনের (ড্রেজিং) প্রতিবাদে মানববন্ধন ও আশুগঞ্জ-সিলেট মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।
স্থানীয়দের দাবি, প্রায় ৮ হাজার ভোটার ও প্রায় ৬০০ পরিবারের বসবাসকারী চর সোনারাপুর গ্রামে অবৈধ ড্রেজিংয়ের কারণে ইতোমধ্যে প্রায় ২০ একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এরপরও বালু উত্তোলন বন্ধ হয়নি; বরং এখনও অব্যাহত রয়েছে। এতে বসতভিটা, কৃষিজমি এবং এলাকার পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে।
আজকের কর্মসূচিতে অংশগ্রহণকারী সংখ্যালঘু সনাতন ধর্মাবলম্বী বাসিন্দারা অবিলম্বে অবৈধ ড্রেজিং বন্ধ, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ভাঙনকবলিত এলাকার মানুষের জানমাল রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।বিক্ষোভকারীরা বলেন, অবৈধ বালু উত্তোলন চলতে থাকলে চর সোনারাপুরের অস্তিত্বই একসময় হুমকির মুখে পড়বে। তাই প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ছাড়া এ সংকট থেকে উত্তরণের কোনো পথ নেই।
