মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর ইউনিয়নের কালিনগর ফাসিয়াতলা নামক স্থানে কালকিনি উপজেলা প্রশাসনের উদ্যোগে (ছদ্মনাম) নামে দশম শ্রেণির একজন ছাত্রীর বাল্যবিবাহ রোধ করা হয়। সংশ্লিষ্ট অভিভাবকদের সতর্ক করা হয়েছে। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম এর নেতৃত্বে কালকিনি থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ তাই বাল্যবিবাহ বন্ধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।
