যুদ্ধ বন্ধে সম্মত না হলে রাশিয়াকে ‘গুরুতর পরিণতি’ ভোগ করতে হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

নিজস্ব প্রতিনিধি:

বুধবার (১৩ আগস্ট) ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী শুক্রবারের বৈঠকে ইউক্রেন যুদ্ধ বন্ধে রাজি না হলে রাশিয়ার ওপর শুল্ক, নিষেধাজ্ঞাসহ নানা কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যার ফল হবে গুরুতর।

ট্রাম্প আরও জানান, প্রথম বৈঠক ইতিবাচক হলে দ্রুতই দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও অংশ নিতে পারেন। তবে প্রথম বৈঠকে অগ্রগতি না হলে দ্বিতীয় বৈঠক আর হবে না।