শেরপুরে যাত্রীবাহী বাস পুকুরে পড়ে আহত ২০, শিশু নিখোঁজ।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২ মাস আগে

নিজস্ব প্রতিনিধি:

রপুরের ঝিনাইগাতী উপজেলায় একটি যাত্রীবাহী বাস পুকুরে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরে উপজেলার খৈলকুড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন।তিনি জানান, দুপুর দেড়টার দিকে ‘আকাশ বিকাশ’ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উল্টে পড়ে। বাসটিতে প্রায় ৩০ জন যাত্রী ছিলেন।

এদের মধ্যে এক শিশু নিখোঁজ রয়েছে এবং ২০ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।নিখোঁজ শিশুটির সন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন ওসি আল আমিন। তিনি আরও বলেন, আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন এবং বাসটি পুকুর থেকে উদ্ধারের চেষ্টাও চলছে।