মোস্তফাপুরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে দুই যুবক আটক।

লেখক: অপি মুন্সী
প্রকাশ: ১ বছর আগে

মাদারীপুর জেলা প্রতিনিধি:

আজ ( ২০) জুলাই ২০২৫ সকাল ৯:৫০ মিনিটে মাদারীপুর শহরের মোস্তফাপুর বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান ডিগ্রি কলেজের সামনে সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপোস্টে তল্লাশিকালে মোটরসাইকেল আরোহী দুই যুবককে আটক করা হয়।আটককৃতরা হলেন–১। রাব্বি হাওলাদার (২২), পিতা: মামুন হাওলাদার ওরফে আলমাস হাওলাদার, সাং: নতুন মাদারীপুর, থানা ও জেলা: মাদারীপুর।২। তানজিম হাওলাদার (১৯), পিতা: আরিফ হাওলাদার, সাং: নতুন মাদারীপুর, থানা ও জেলা: মাদারীপুর।তল্লাশির সময় তাদের কাছে থাকা একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের ব্যবহৃত টিভিএস ফোর-ভি মোটরসাইকেলসহ আটক করে মাদারীপুর সদর থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।