ডেস্ক রিপোর্টঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৩ নং অচিন্তপুর ইউনিয়নের মহিশ্বরণ বাজার মসজিদ মাঠে বৃক্ষরোপণ করেন গৌরীপুর উপজেলা জামায়াতের আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা মাওলানা বদরুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ মহানগর জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি প্রভাষক এস. এম. জোবায়ের হোসাইন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সালিহীন কবির, গৌরিপুর পৌর জামায়াতের সেক্রেটারি মাওলানা মাজহারুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
