অন্তর্বর্তী সরকার দৈনিক যায়যায়দিন পত্রিকার ডিক্লেয়ারেশন বাতিল করেছে। নিয়ম লঙ্ঘনের অভিযোগে আজ বুধবার ঢাকা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক তানভীর আহমেদের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পত্রিকাটির সাবেক সম্পাদক শফিক রেহমান অভিযোগ করেন যে, যায়যায়দিন অনুমোদিত প্রেস থেকে মুদ্রিত হচ্ছে না, কিন্তু প্রিন্টার্স লাইনে ভুল তথ্য প্রদান করা হচ্ছে। তার এই অভিযোগের ভিত্তিতে সরকার বিষয়টি পর্যালোচনা করে এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে পত্রিকাটির মুদ্রণের অনুমতি বাতিল করে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন, ১৯৭৩-এর ১০ ধারার লঙ্ঘন হয়েছে। এ কারণে পত্রিকাটির প্রকাশক ও মুদ্রাকর সাঈদ হোসেন চৌধুরীর নামে থাকা ঘোষণাপত্র বাতিল করা হয়।
