নতুন বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখার প্রত্যয়ে শেষ হলো শ্রীবর্ধী উপজেলার টিডিপি প্রশিক্ষণ।

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১ বছর আগে

ডেস্ক রিপোর্টঃ

শেরপুর জেলা আনসার ও ভিডিপি বাহিনীর উদ্যোগে শ্রীবর্ধী পৌরসভায় অনুষ্ঠিত শহর প্রতিরক্ষা দল এর প্রশিক্ষণে সমাপনী হয়েছে আজ। ১০ দিন মেয়াদি এই প্রশিক্ষণে ৩২ জন মেয়ে ও ৩২ জন ছেলেসহ মোট ৬৪ জন অংশগ্রহণ করেছিলো।

১০ দিনের এই প্রশিক্ষণে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কিভাবে নিজ এলাকায় কাজ করতে হবে সে বিষয়ে শেখানো হয়েছে। একইসাথে মাদকের প্রতিরোধে সক্রিয়ভাবে কাজ করতে সবাইকে আহ্বান জানানো হয়েছে।
এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী তরুন জনগোষ্ঠীকে আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা করা হয়েছে এবং এই লক্ষে বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীর অন্যান্য কারিগরি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ নিতে আগ্রহী করতে চেষ্টা চালানো হয়েছে বলে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জানান।
উল্লেখ্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সামাজিক নিরাপত্তা ও উন্নয়ের অঙ্গীকার  এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের ৬৪টি জেলায় ৮০টি ওয়ার্ডের মোট ৫২৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। ১৬ জুন থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের নগর প্রতিরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, কিশোর গ্যাং প্রতিরোধ, ভূমিকম্প ও বন্যা মোকাবেলা, প্রাথমিক চিকিৎসা এবং জনসচেতনতামূলক কার্যক্রমে বাস্তবভিত্তিক জ্ঞান দেওয়া হয়।