নিজস্ব প্রতিনিধি:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরান যদি যুক্তরাষ্ট্রের ওপর কোনো হামলা চালায়, তাহলে ‘নজিরবিহীন’ পাল্টা হামলা চালানো হবে।ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে তিনি লিখেছেন, “যদি ইরান কোনোভাবে বা আকারে আমাদের ওপর হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর পূর্ণ শক্তি তোমাদের ওপর এমনভাবে নেমে আসবে যা আগে কখনো দেখা যায়নি।” একই সাথে তিনি এও বলেন, “তবে আমরা সহজেই ইরান ও ইসরায়েলের মধ্যে একটি চুক্তি করতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি!!!”ডোনাল্ড ট্রাম্প আরও উল্লেখ করেছেন যে, ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সংঘাতে যুক্তরাষ্ট্র জড়িত নয়। তিনি বলেন, “আজ রাতে ইরানের ওপর করা হামলার সাথে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক ছিল না।” অন্যদিকে, ইরান যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সতর্ক করেছে যে, তেহরানের প্রতিশোধমূলক হামলা বন্ধ করতে ইসরায়েলকে সাহায্য না করা হয়।
সূত্র: বিবিসি বাংলা
