কচুয়া উপজেলা প্রতিনিধি:
প্রবল ঝড়-বৃষ্টিও থামাতে পারেনি তার মানবিকতার ছোঁয়া। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এক নিঃশব্দ যোদ্ধার নাম রফিকুল ইসলাম রনি—কচুয়ার গর্ব, দেশের সম্পদ।দীর্ঘদিন ধরেই তিনি নিঃস্ব, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে খাদ্য, অর্থ ও সাহস দিয়ে যাচ্ছেন। আজও তার সেই মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছে নতুন করে। কচুয়া উপজেলার ৬নং ইউনিয়নের সিংআড্ডা বাজারের পাশে এক ঝুপড়ি ঘরে মৃত্যুর প্রহর গুণছিলেন সড়ক দুর্ঘটনায় আহত মোঃ আজাহার ইসলাম। বিছানায় পড়ে থাকা এই মানুষটির কষ্টের খবর ছড়িয়ে পড়তেই রফিকুল ইসলাম রনি দেরি না করে তার পরিবারের কাছে পৌঁছে দিলেন খাদ্য সামগ্রী ও আর্থিক সহায়তা—ভরা ঝড়ের মাঝেও।একই দিনে কচুয়ার ৩নং বিতারা ইউনিয়নের বুধুন্ডা গ্রামের এক্সিডেন্টে পা হারানো বৃদ্ধ মোঃ মধু মিয়ার জন্য তিনি পাঠিয়ে দেন একটি হুইলচেয়ার—নতুন করে চলার স্বপ্ন উপহার দেন।এ যেন কচুয়ার আকাশে ঝড়ের মাঝে একটি শান্তির আলো। রফিকুল ইসলাম রনির এই নিঃস্বার্থ ভালোবাসা, সহানুভূতি আর মানবিকতার গল্প আজ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে।তার প্রতিনিধিরা প্রতিশ্রুতি দিয়েছেন—এই ভালোবাসার যাত্রা থামবে না। কচুয়ার প্রতিটি অসহায় প্রাণের পাশে নির্ভরতার মতো দাঁড়িয়ে থাকবেন রফিকুল ইসলাম রনি।
