নিজস্ব প্রতিনিধি:
সিরাজগঞ্জ শহরের কাশিয়াহাটা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দোকান মালিক মো. হাফিজ (৪২)। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে মদ্যপ অবস্থায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি দোকানে ঢুকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৬টার দিকে ঢাকা মেট্রো খ-১১-৮২২৩ নম্বরের প্রাইভেটকারটি অতিরিক্ত গতিতে শহরের দিকে আসছিল।
গাড়ির ভেতরে উচ্চস্বরে গান বাজছিল এবং যাত্রীরা মাতাল অবস্থায় ছিল। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশে থাকা কয়েকটি দোকানে ধাক্কা দেয়। এতে দোকানগুলো ভেঙে যায় এবং কয়েকজন চাপা পড়েন।দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান দোকান মালিক মো. হাফিজ। আহত হন আরও চারজন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।ওসি মো. মোখলেসুর রহমান জানান, ‘গাড়িটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তার ও তদন্তের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।’
